Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ‘বিএনপি নেতা’ সাজার চেষ্টা: ওসমানীনগরে সাবেক মেয়রের মামা গ্রেপ্তার

By আওয়াজ সিলেট
22/05/2026 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি:-
সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবুর রহমান চৌধুরী জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জয়নাল উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের তিলাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমান চৌধুরীর ছেলে। এলাকায় তিনি আনোয়ারুজ্জামান–এর আপন মামা হিসেবেও পরিচিত।

তার বিরুদ্ধে দায়রা মামলা নং ১৬৭৮/১৩ ও ১৩৪৩/১৩-এর এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার তদন্ত ওসির নেতৃত্বে একদল পুলিশ বুরুঙ্গা বাজারের একটি কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে অবস্থানরত জয়নালকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর হাবিবুর রহমান চৌধুরী জয়নাল বিএনপির একটি বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূইয়া বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আজ সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার।

Next

রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.