Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বিশ্বনাথে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন।

By আওয়াজ সিলেট
20/05/2026 2 Min Read
0

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সারা দেশের ন্যয় সিলেটের বিশ্বনাথে ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়। ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেনার লক্ষ্যে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সচেতনতা বৃদ্ধির বাড়াতে উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিশ্বনাথ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উম্মে কুলসুম রুবি বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং হয়রানিমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই মেলার মাধ্যমে মানুষ ঘরে বসে কীভাবে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে হয়, সে সম্পর্কে ধারণা পাবেন।

আয়োজিত এই মেলায় ভূমি অফিসের পক্ষ থেকে স্টল স্থাপন করা হয়। স্টলগুলো থেকে সাধারণ মানুষকে ই-নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন সেবা এবং ভূমি সংক্রান্ত সবধরনের তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ও র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, ভূমি অফিসের কানুনগো শেফালী আক্তার, সার্টিফিকেট সহকারী ইকরামুল করিম, সার্টিফিকেট পেশকার দৌলতুর রহমান, নাজির সোনিয়া শারমিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতালিব হোসেন, হোল্ডিং ট্যাক্স পরিদর্শক নাজির হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাজশাহীতে চলছে ভূমিসেবা মেলা ২০২৬

Next

বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে এমপি’র কড়া নির্দেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.