Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় দুই শতাধিক স্টল

By আওয়াজ সিলেট
13/05/2026 2 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩৩তম বৈশাখী মেলা। সোমবার (১১ মে) রাত ৮:৩০ মিনিটে উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ-সভাপতি নূর নবী, শাহাদাত হোসেন ও মাহামুদুন নবী পান্না বিশ্বাস, এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও মুনতাসির আল মামুন মিঠু, পলাশ চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বৈশাখের গান, লোকসংগীত এবং আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত কুমার বসাক।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুর রহমান বলেন, বৈশাখী মেলা বাংলার হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তিনি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

মেলা আয়োজকরা জানান, এবারের বৈশাখী মেলায় প্রায় ২০০টি স্টল বসেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতারাও অংশ নিয়েছেন। মেলায় খেলনা, হস্তশিল্প, মাটির তৈরি সামগ্রী, পোশাক ও নানা ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে।

আগামী ১০ দিন ধরে চলা এ মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা বিনোদনমূলক আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাসিয়া নদীর সীমানা নির্ধারণ নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও ডিসির সাথে আলাপ হয়েছেঃ হুমায়ুন কবির।

Next

গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.