1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত তৃনমুল থেকে বেড়ে উঠা মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রী হাছনার ফেসবুক পোস্ট খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার দায়ীত্বশীল বৈঠক অনুষ্ঠিত চিকিৎসক ও জনবল সংকটে জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভোগান্তিতে রোগীরা বড়লেখার নতুন ইউএনও’র সাথে উপজেলা জাসাস’র সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসক ও জনবল সংকটে জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভোগান্তিতে রোগীরা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে নিজেই যেন ‘রোগাক্রান্ত’ হয়ে পড়েছে। চিকিৎসক, জনবল সংকট এবং প্রশাসনিক স্থবিরতার কারণে এই সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসা সেবা এখন খাদের কিনারায়। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর আহমদের একটি ফেসবুক লাইভ থেকে জানা যায়, উপস্বাস্থ্য কেন্দ্রটি মাত্র দুইজন নার্স দ্বারা বর্তমানে পরিচালিত হচ্ছে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে কোন চিকিৎসক নেই। যার ফলে প্রায় সময় বন্ধ তাকে। বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ইউনিয়নের প্রায় দশ পনের হাজার সাধারণ মানুষ।

হাসপাতাল সূত্রে জানা যায় পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা হচ্ছে। ফলে এলাকার মানুষ মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রতিদিন দুর দুরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। এতে ভোগান্তি বাড়ার পাশাপাশি প্রাণহানির ঝুকিও বাড়ছে বহুগুণে। এ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন রোগী আসেন সেবা নিতে। ডাক্তার না থাকায় ভালো সেবা পাচ্ছে না এই এলাকার লোকজন।

স্থানীয়রা জানান উপস্বাস্থ্য কেন্দ্রটিতে কোন ডাক্তার না থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। সেবা পেতে তাদের ১৫/২০ কিলোমিটার দুরে উপজেলা সদরে আসতে হয়। এতে সময় বেশী লাগার পাশাপাশি হয়রানি হয় এবং বাড়তি টাকা খরচ হয়ে থাকে। তবে স্থানীয় সাধারণ মানুষের দাবি, নতুন নিয়োগের মাধ্যমে ডাক্তারের ব্যবস্থা গ্রহণ করা হলে দ্রুত গরিব রোগীদের সেবা নিশ্চিত করতে সম্ভব হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কৃপেশ রঞ্জন রায় বলেন, উপজেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রের শূন্য পদে জনবল নিয়োগ করার জন্য সংসদ সদস্যের নিকট তালিকা প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব