Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয

By আওয়াজ সিলেট
23/04/2026 1 Min Read
0

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা তালামীযে ইসলামিয়া। ভুলবশত স্কুল ড্রেস ছাড়া কেন্দ্রে চলে আসা ফুয়াদ আহমদ নামে এক পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন সংগঠনের কর্মীরা। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব মহলে প্রশংসায় ভাসছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার (প্রথম পরীক্ষার দিন) উপজেলার ময়নাবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ আহমদ পরীক্ষা দিতে তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসেন। তবে অসাবধানতাবশত তিনি নির্ধারিত স্কুল ড্রেস পরতে ভুলে যান। কেন্দ্রের নিয়ম অনুযায়ী ড্রেস ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি।
এ সময় দ্রুত এগিয়ে আসে তালামীযে ইসলামিয়ার স্বেচ্ছাসেবকরা। তারা অল্প সময়ের মধ্যে ফুয়াদের জন্য প্রয়োজনীয় স্কুল ড্রেসের ব্যবস্থা করে দেন। ফলে নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন ওই শিক্ষার্থী।
ফুয়াদ আহমদ বলেন, আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। ড্রেস ছাড়া পরীক্ষায় বসতে পারব কি না বুঝতে পারছিলাম না। তালামীযের ভাইরা যেভাবে আমাকে সাহায্য করেছেন, তা আমি কখনো ভুলব না।
সংগঠনটি দীর্ঘদিন ধরে পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কেন্দ্রে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরও তারা তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজ এবং হযরত শাহজালাল (র.) কামিল মাদ্রাসা কেন্দ্রে সহায়তা কেন্দ্র চালু করেছে।
তাদের সেবার মধ্যে রয়েছে—এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র হারালে সহযোগিতা, ভুল কেন্দ্রে আসা শিক্ষার্থীদের সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ।
উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসেন বলেন,শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। তারা যেন মানসিক চাপ ছাড়াই পরীক্ষা দিতে পারে, সে জন্যই আমাদের এই উদ্যোগ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সংগঠনটির মানবিক উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা

Next

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.