1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ফেঞ্চুগঞ্জের ফাহাদ যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। ‘আপা’ ডাকায় ক্ষোভ নাকি বাসি মিষ্টির অপরাধ? সিলেটে বনফুলকে জরিমানার আসল রহস্য বড়লেখায় মৌ চাষে সফল ইসলাম উদ্দিন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন রাজশাহীরতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার বিশ্বনাথে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পরিদর্শন করেন, এমপি লুনা। বড়লেখায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকট ব্যাহত চিকিৎসা সেবা

বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৩৬ জনকে মনোনয়ন দিয়েছেন।

মনোনীতদের মধ্যে বড়লেখা-জুড়ীসহ মৌলভীবাজার জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন তিনি।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বড়লেখা, জুড়ীসহ মৌলভীবাজার জেলার মানুষের প্রিয় নেতা তার পিতার মতো সবার সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন লাভের খবরে বড়লেখা ও জুড়ী উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে। বড়লেখা উপজেলার ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থী মনোনয়ন পাওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করছে।

উল্লেখ্য, সিলেট বিভাগ থেকে বিএনপির অপর মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব