1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সাংস্কৃতিক ব্যাক্তি হানিফ পারভেজের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি :-

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখার প্রচার ও প্রকাশনা সম্পাদক,শ্রুতি নন্দন একাডেমির যুগ্ন সম্পাদক ও তারুণ্য নাট্য গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ পারভেজ দেশবাসীসহ বড়লেখা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দ্বার—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ-বেদনা ভুলে নতুন উদ্যমে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নববর্ষ হোক নতুন প্রেরণার উৎস।

শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে পহেলা বৈশাখের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব