1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক হারুনউর রশিদ’র মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক মে দিবসে রাণীশংকৈলে শ্রমিকদের জমায়েত, র‍্যালি ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান সিদ্দিকুর রহমান তালুকদার এর মায়ের মৃত্যুতে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের শোক বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক মহান মে দিবস উপলক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আলোচনা সভা জগন্নাথপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন। বড়লেখায় বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারে ইউএনও,র অনুমতি ঠাকুরগাঁওয়ে দরিদ্র ২০০ পরিবার পেল নগদ সহায়তা, শর্তে জোর সামাজিক উন্নয়নে

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা জুয়েল আহমদ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা জুয়েল আহমদ

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে বড়লেখা উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

তিনি ঈদের শুভেচ্ছা বার্তায় জানান, ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।

তিনি বলেন,আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি উপজেলা বিএনপি পরিবারের নেতা কর্মিসহ সর্বস্তরের জনগণকে,যাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আপনাদের মাঝে বড়লেখা উপজেলা বিএনপির সেবক হওয়ার সুযোগ পেয়েছিলাম। আপনাদের আস্থা ও সহযোগিতায় এই উপজেলার উন্নয়নে আগামী দিনেও আমরা একসাথে কাজ করেতে চাই।

অত্র উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উপজেলাসহ পৌরসভাকে সকলে মিলে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও বড়লেখা উপজেলা সহ পৌরসভার সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব