1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ধাপে ধাপে সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বড়লেখায় হতদরিদ্র পরিবারের মাঝে মুরগ বিতরণ জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা আব্দুল মতিন লাকি সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী: গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ‘আওয়াজ সিলেট’ পরিবার

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচশেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) রানাকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’

রানাকে নিয়ে পোস্ট করা ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের। রাওয়ালপিন্ডিতে সেবার নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেন উইলিয়ামসন। ক্যাচ ধরার পর উইকেটরক্ষক মুশফিকুর রহিমসহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানিয়েছিলেন। উইলিয়ামসনের উইকেট নিতে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন রানা।

পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে ডাকা হয়, রানাকেও কি ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা যায়? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন দেখার পর রানার মুখে দেখা গেছে এক চিলতে হাসি।

উত্তরে রানা বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না। নিজেকে সাধারণ মানুষ মনে করি। চেষ্টা করি কীভাবে ভালো পারফর্ম করতে পারব।’

রানা গতকাল ঘণ্টায় সর্বোচ্চ ১৪৮.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। পাশাপাশি ছিল বাউন্সারও। সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারকে শর্ট বলে আউট করেছেন রানা। আর মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পর লেংথটাকে পরিবর্তন করে উইকেট পেয়েছেন। রানাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব