Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মীর মৃত্যু

By আওয়াজ সিলেট
09/03/2026 1 Min Read
0

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাথী খাতুন (৩২) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক সজিব মালাকার (২৪) আহত হয়েছেন।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পাশে গাড়ুলিছড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার ৬ নম্বর কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের লতিফ সানার মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ-এর ফেঞ্চুগঞ্জ উপজেলা কার্যালয়ে ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় গাড়ুলিছড়া ব্রিজের সামনে সড়কে পড়ে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে। এতে সাথী খাতুন সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক সজিব মালাকারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রামচক গ্রামের ধনঞ্জয় মালাকারের ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। তবে গাড়িটি (ঢাকা মেট্রো-ট ১৪-৯৯১১) জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেট সহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

Next

দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.