1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ-

সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

শুক্রবার (৬ মার্চ) পৌর শহরের সাফরাণ রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পুর্ব মূহুর্তে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবীদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সুজনের সভাপতি মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হাসান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন।

এছাড়াও নিসচা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব