1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার আভাস, যে বার্তা দিল সরকার আফ্রিদির ‘বয়স’ শুনেই হাসির রোল পড়ে ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর ইসরাইলে তৃতীয় দফায় হামলা চালিয়েছে ইরান ফেঞ্চুগঞ্জে এনজিএফএফ স্কুল অ্যালামনাইয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপসাগরীয় দেশগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান জনগনের প্রত্যাশা পূরণে নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পুরন করব: এমপি লুনা। ঢাকা–চট্টগ্রাম-আবুধাবী–ঢাকা রুট আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালাবে ইউএস বাংলা শুক্রবার দুপুর পর্যন্ত আরও ১৮ ফ্লাইট বাতিল বিশ্বনাথ সরকারী কলেজের শিক্ষক-শিক্ষিকারা এমপি তাহসিনা রুশদীরকে ফুলেল শুভেচ্ছা জানালেন।

উপসাগরীয় দেশগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। গত কয়েক দিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা।

বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ১৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব