1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বনাথ উপজেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন। ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান বিতরণ বিশ্বনাথে ৫শত পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ । রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হ*ত্যা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সংবাদকর্মী হানিফ পারভেজ রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন বড়লেখায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি কুরআনের আলোকে নিজেদের গড়ে তুলে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে : আল্লামা হুছামুদ্দীন চৌধুরী

বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের ঢোরামারা পুকুর সংলগ্ন এলাকায় আলু বোঝাই একটি ভোটভোটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

রোববার (দুপুর ১টা) ঢোরামারা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আলুবাহী ভোটভোটিটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পুলিশের গাড়িটিকে সজোরে আঘাত করে। এতে পিকআপ ভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরিপুর থানা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে সংগ্রহ করা শটগান থানায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে দুর্ঘটনাকবলিত আলুবাহী ভোটভোটিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব