1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৮টিতে ধানের শীষের বিজয় বড়লেখা -জুড়ি আসনে এগিয়ে বিএনপির নাসির উদ্দিন মিঠু রাজশাহী-৫ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ বড়লেখা-জুড়ি আসনে সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে সয়লাব:জনমনে ব্যাপক প্রশ্ন বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১ মৌলভীবাজার-১ মাঠের প্রচার-প্রচারণা শেষ, চলছে অনলাইন লড়াই শার্শার সীমান্ত থেকে পিস্তল,ম্যাগাজিন,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার। সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের পথ খুলবে: মির্জা ফখরুল বড়লেখা-জুড়ি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি-জামায়াত প্রার্থীর মধ্যে ১৯৭১–এর বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: জাহিদুর রহমান

বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বড়লেখা উপজেলায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্যের ভোট দিতে গিয়ে ওমর ফারুক (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওমর ফারুক ওই কেন্দ্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বড়লেখা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম জুবায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব