Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

ওসমানীনগরে প্রবাসী পরিবারের জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

By আওয়াজ সিলেট
30/01/2026 2 Min Read
0

 

ওসমানীনগর সপ্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুংগাবাজার ইউনিয়নে এক প্রবাসী পরিবারের জমি জবরদখল ও নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আব্দুল মুক্তার মঙ্গলবার (৩০ জানুয়ারি) ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মুক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে। প্রবাসে থেকে পরিবারের ভরণপোষণের পাশাপাশি তিনি নিয়মিতভাবে দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছেন। তবে স্থানীয় কিছু প্রভাবশালীর কারণে বর্তমানে নিজ বসতভিটা ও জমিজমা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বুরুংগাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম রসুল লটই ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের জমি দখল, মিথ্যা মামলা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছেন।

বক্তার পৈতৃক জমি বৈধভাবে বিভিন্ন দাগ ও খতিয়ানভুক্ত হলেও প্রভাব খাটিয়ে তা জবরদখলের একাধিক চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

আব্দুল মুক্তার আরও অভিযোগ করেন, তাকে ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। ন্যায়বিচারের আশায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করলেও প্রভাবশালীদের কারণে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও দেশে ফিরে এসে তারা জমি দখল ও হয়রানির শিকার হচ্ছেন।

এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহ কমে যাবে, যা দেশের জন্য উদ্বেগজনক।
এ সময় তিন দফা দাবি তুলে ধরা হয়—অবিলম্বে প্রবাসীদের জমি দখল বন্ধ করা,দখলদার চক্র ও তাদের নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীদের জান-মাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর নজরদারি জোরদার করা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনা মিছিলে জনতার ঢল

Next

রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.