Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেন প্রকল্পে ভূমির মূল্য কম নির্ধারণের অভিযোগ

By আওয়াজ সিলেট
17/01/2026 2 Min Read
0

*প্রতি শতক ১ লাখ ১০ হাজার টাকা নির্ধারণে ক্ষুব্ধ ভূমি মালিকরা

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণের প্রক্রিয়াধীন ভূমির মূল্য বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে কম নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভূমির মালিকরা। গতকাল শনিবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ভূমির মালিকরা জানান, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ও তাজপুর বাজার এলাকায় জমির বাজারমূল্য অত্যন্ত বেশি। অথচ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণের প্রক্রিয়ায় থাকা এসব জমির প্রতি শতক মাত্র ১ লাখ ১০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন, যা বর্তমান বাজারদরের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা বলেন, গোয়ালাবাজার ও তাজপুর এলাকায় দোকান ও বাণিজ্যিক স্থাপনার জমির দাম আকাশছোঁয়া। কোনো কোনো স্থানে প্রতি শতক জমির মূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা হলেও মালিকরা বিক্রি করতে আগ্রহী নন। ওসমানীনগর সাবরেজিস্ট্রার অফিসের সর্বশেষ এসেসমেন্ট অনুযায়ী তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজায় প্রতি শতক দোকানভিটার মূল্য ১৮ লাখ ৬৫ হাজার টাকা, বরায়া মৌজায় ৮ লাখ ৭৪ হাজার ৭৭০ টাকা এবং গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা মৌজায় সর্বনিম্ন মূল্য ১৮ লাখ টাকা নির্ধারিত রয়েছে। সে তুলনায় অধিগ্রহণের জন্য প্রতি শতক ১ লাখ ১০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা কীভাবে সম্ভব—এ নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অধিগ্রহণের প্রক্রিয়াধীন এসব ভূমির সঠিক ও ন্যায্য মূল্য পুনর্র্নিধারণ করে দ্রুত পরিশোধের জন্য ভূমি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাজপুর ইউনিয়নের খাসিপাড়া গ্রামের ভূমি মালিক জাহেদ আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ভূমি মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহ খালিছ মিনার, শায়েক আহমদ, জুবায়ের আহমদ, আব্দুস সালাম রশিদি, মো. আনোয়ার হোসেন, ফারুক জাহাঙ্গীর, জোবায়ের আহমদসহ অন্যান্যরা।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ওভারটেক করতে গিয়ে ট্র্যাজেডি, ওসমানীনগরের বকুলসহ প্রাণ গেল দুই পরিবহনকর্মীর

Next

রাজশাহীতে কোচিং সেন্টারে রমরমা বাণিজ্য

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.