1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

রানীশংকৈলে পৌর যুবদলের নির্বাচনী প্রস্তুতি: উঠান বৈঠকে তৃণমূলের সাড়া

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

রানীশংকৈল প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদের মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা জোরালো করেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর যুবদল। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে আয়োজন করা হয় নির্বাচনী উঠান বৈঠক।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজান আলী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। জনগণের সমর্থন নিয়েই আগামীর রাজনীতিতে এগিয়ে যেতে চায় দলটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। তিনি বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ—তাই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুবসমাজকে সংগঠিত ভূমিকা রাখতে হবে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার তার বক্তব্যে জানান, জনগণের ন্যায্য দাবি আদায়ে যুবদল অতীতের মতো আগামীতেও সক্রিয় থাকবে এবং মাঠে থেকেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

এ সময় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন। বৈঠক শেষে পৌর যুবদলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুলসহ অন্যান্য নেতারা স্থানীয় ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

উঠান বৈঠকটি স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব