1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মন্ত্রী-এমপি আর উপদেষ্টার নাম ভাঙিয়ে কাজ নেওয়ার দিন শেষ: হুমায়ুন কবির বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তি হানিফ পারভেজের ঈদের শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা, ঠাকুরগাঁওয়ে হানিফ পেট্রোল পাম্পে ভাঙচুর বড়লেখায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এম পি ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা যুগ্ম আহবায়ক রাসেল জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোঃ হাবিল মিয়া। বারবার দুর্ঘটনার পরও নেয়া হয়না ব্যবস্থা জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

মহান বিজয় দিবসে ফেঞ্চুগঞ্জে অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)-এর ১২তমস্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে ফেঞ্চুগঞ্জে অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)-এর ১২তম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন

এ রহমান – আওয়াজ সিলেট, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি।।

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ফেঞ্চুগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)-এর উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, সিলেট-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো ১২তম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ফেঞ্চুগঞ্জ থানার সম্মুখে এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। মহান এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের স্মরণে আয়োজিত রক্তদান কর্মসূচিতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭৭ জন সম্মানিত স্বেচ্ছা রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

“মানবের তরে মানবতা বিলাবো, এটাই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে ধারণ করে ২০১৪ সালে ইমরান খান রুবেল ও তাঁর বন্ধুদের উদ্যোগে গড়ে ওঠে সামাজিক সংগঠন অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিটি সংগঠনটির সভাপতি ইমরান খান রুবেল-এর স্মরণে আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী মনোভাব প্রশংসার দাবি রাখে।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব