Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

২০ বছরের সার ব্যবসা টিকাতে রাণীশংকৈলে চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ

By আওয়াজ সিলেট
06/12/2025 1 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল নিজের জনপ্রতিনিধির পদ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র দীর্ঘদিনের সার ব্যবসা ধরে রাখতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শুক্রবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনটি জেলা প্রশাসনের ডিডিএলজি কার্যালয়ে পাঠানো হয়েছে।

মুঠোফোনে কথা হলে আতিকুর রহমান বকুল জানান, ২৫ নভেম্বর ২০২৫-এ সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপনের কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা কোনো জনপ্রতিনিধির পদে থাকলে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। নতুন নিয়ম কার্যকর হচ্ছে ৭ ডিসেম্বর থেকে।

তিনি বলেন, “দুই দশক ধরে সার ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা আমার পরিবারের মূল আয়ের উৎস। নিয়ম অনুযায়ী ডিলারশিপ রাখতে চাইলে চেয়ারম্যানের পদ ছাড়াই ছিল একমাত্র পথ। তাই নিজেই সরে দাঁড়িয়েছি। আমার মেয়াদ শেষ হতে বাকি ছিল আরও এক বছর।”

ইউএনও খাতিজা বেগম জানান, চেয়ারম্যান যেহেতু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তাই ইউনিয়নের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আতিকুর রহমান বকুল ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৯ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭ হাজার ২০০ ভোট। ২০২২ সালের ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত

Next

দেওয়ান জয়নুল জাকেরীন-এর সাথে ধানের শীষের প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সৌজন্য সাক্ষাৎ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.