1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে ‍দিবসটি সুচনা করা হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলা পরিষদ, থানা পুলিশ, জগন্নাথপুর পৌরসভা, রাজনৈতিক দল বিএনপি সহ সকল সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ সকল প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ খেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন, শিশুদের জন্য মুক্তিযুদ্ধুভিত্তিক চিত্রাংকন পতিযোগীতা, উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার, কৃষি অফিসার কাউছার আহমেদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।দিন ব্যাপী অনুষ্টানে সহ সকল শ্রেণি-পেশার জনসাধারন অংশ গ্রহণ করেন।

এছাড়া ও মহিলা সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদশন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব