Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ

By আওয়াজ সিলেট
14/12/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের জখমকৃত রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ শিপন আহমদ (২৫)। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর থেকে চাতলপাড়গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে একজন অজ্ঞাত পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসমানীনগর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নিহত শিপন আহমদ উপজেলার রাইকধারা (গাংপাড়) এলাকার আশরফ আলী ও আনোয়ারা বেগমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ১৩ ডিসেম্বর শনিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে শিপন তার বড় বোনের ওয়ান টেস্ট সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারের ধারণা ছিল, তিনি ভাড়া নিয়ে কোথাও গেছেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি।

রবিবার সকালে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে তার জখমকৃত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুটি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসব দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ছিনতাইকারীরা সিএনজি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করেছে।

নিহতের বড় ভাই সুমন মিয়া ও বড় বোন শাবানা বেগম বলেন,আমার ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। আমরা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল হাসান ভূইয়া বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Next

সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.