1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

রাত ব্যাপী জিকির, দোয়া ও ভক্তিমুলক গানের মধ্য দিয়ে বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের চৈতন্য মহাপুরুষ তৎকালীন ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট অলি পীর হযরত রাখাল শাহ রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে বাৎসরিক পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার রাত ব্যাপী দরবার শরীফে দুর দুরান্ত থেকে আসা ভক্ত আশেকানদের আনাগোনায় মুখরিত ছিল মাজার শরীফ। এছাড়াও এখানকার মানুষের স্বতস্ফুর্ততা প্রতি বছর বাংলা অগ্রহায়ন মাসের ২৫ তারিখে রাতব্যাপী হযরত রাখাল শাহ রহঃ এর ওরস মোবারক পালিত হয়ে থাকে ভক্তবৃন্দ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায়। মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

এই ওরস মোবারক কে কেন্দ্র করে এবারও মাজারের পাশে বসেছিল নানা রকম দোকান পাট ও রাতে ছিল বাউল রমেশ ঠাকুর, শফিকুননুর ও আব্দুল ওদুদসহ বাউল গোষ্ঠীর গানের আসর। রাতব্যাপী আসরে ভক্তমূলক গান পরিবেশনায় ছিলেন জগদীশপুর গ্রামের বাউল শফিকুননুর, বাউল শাহ আব্দুল করিম এর শীর্ষ্য রমেশ ঠাকুর ও আব্দুল ওদুদ এর গানের আসরে ছিল রাতভর গানের দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়।

এই ওরসকে কেন্দ্র করে দুর দুরান্ত থেকে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরদিন বৃহস্পতিবার ফজরের নামাজের পর দেশ ও জাতির কল্যানে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব