Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়প্রবন্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সেই আলাউদ্দিনের

By আওয়াজ সিলেট
11/12/2025 1 Min Read
0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ আলাউদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, গত সপ্তাহে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন—এক নারী ও দু’টি শিশুসহ—হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে আলাউদ্দিন শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন দগ্ধ হয়ে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন—নিহত আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫), তার মেয়ে শিফা আক্তার (১৪) ও চার বছর বয়সী শিশু শিমলা আক্তার।

ডা. শাওন জানান, জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, শিফার ১২ শতাংশ এবং শিশু শিমলার ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থার বিষয়ে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহত আলাউদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালী শ্রী গ্রামের মো. বাবর মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, দগ্ধ অবস্থায় ভাই আমাকে জানিয়েছিল—ঘরের লাইনে গ্যাস লিকেজ ছিল। ওই গ্যাস জমে ছিল ঘরজুড়ে। ঘটনার রাতে বাথরুমের লাইটের সুইচ অন করতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মা, ভাই এবং আমার দু’ভাতিজি দগ্ধ হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা সবাইকে জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে আমার ভাই মারা যায়।

উল্লেখ্য, গত শুক্রবার দিনগত রাত ৩টায় সোনারগাঁওয়ের কাঁচপুর পাটাততা গ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের চারজন—নারী ও শিশুসহ—দগ্ধ হন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

Next

মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, একদফা দাবিতে উত্তাল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.