1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
Screenshot

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেটঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী পথে বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, যাদুকাটা নদী দিয়ে ভারতীয় পণ্য পাচারের সংবাদ পেয়ে ২৮ ব্যাটালিয়নের একটি টহল দল লাউড়েরগড় এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘক্ষণ অভিযানের একপর্যায়ে নদীপথে দুইটি বারকী নৌকায় করে পাচার হওয়া ১,৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন,

“সীমান্তবর্তী যাদুকাটা নদীপথ দিয়ে ভারতীয় পণ্য পাচারের সময় পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব