1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উন্নয়নে কোন বৈষম্য থাকবে না: বিশ্বনাথে অধ্যাপক আব্দুল হান্নান।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ উপজেলা ( সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।

সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২:০০ উপজেলা মডেল মসজিদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক আব্দুল হান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাস্ট্রীয় ক্ষমতায় গেলে নিজ এলাকার উন্নয়নে কোন বৈষম্য থাকবে না। এলাকার শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হবে। সিলেট-২ আসনের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। আর সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি সকলকে সহযোগীতার আহবান জানান।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আন্দোলনরত ইসলামী ৮ দলীয় সমঝোতায় শেষ পর্যন্ত আমি মনোনয়ন পাব বলে ৯৫% আশাবাদি। এরপরও যদি দল আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেন আমি সেই প্রার্থীর পক্ষেই কাজ করব। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারী আব্দুল মুকছিত আখতার, বায়তুলমাল আশিকুর রহমান, অফিস সেক্রেটারী এইচ এম মোহাম্মদ আলী, উপজেলা পশ্চিম ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাহ হোসাইন আলী, পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান ইমন প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব