Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জগন্নাথপুরে ওভারহেড ট্যাংক নলকূপ থেকে উঠছে না পানি ভোগান্তিতে জনসাধারণ

By আওয়াজ সিলেট
27/11/2025 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ওভারহেড ট্যাংক জন্য নলকূপ থেকে উঠছে না পানি, এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করা মানুষের মধ্যে পানির সংকট দেখা দিয়েছে। এখন ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে। এতে নলকূপ থেকেও উঠছে না পানি। ফলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট।

সম্প্রতি উপজেলার পৌর সদর, রানীগঞ্জ ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে অনেক নলকূপে পানি উঠছে না বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ওভারহেড ট্যাংক এর জন্য বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। বর্তমান সময়ে অগভীর নলকূপ থেকে পানি পাওয়া যায় না। যাদের নলকূপ ৪০০ থেকে ৫০০ ফুট গভীর, তারা নিয়মিত পানি পান। আর যেসব নলকূপ ১০০ থেকে ২০০ ফুট গভীর, এসব থেকে পানি পাওয়া যায় না। ব্যাপকভাবে পানির অপচয়, অপরিকল্পিতভাবে ওভারহেড ট্যাংক নলকূপ স্থাপনসহ বিভিন্ন কারণে পানির সংকট দেখা দিয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) সরেজমিন উপজেলা সদর, রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, নলকূপ থেকে পানি না পাওয়ার কারণে স্থানীয়রা বেশ ভোগান্তিতে পড়েছেন। পাশের বাড়ি বা দূরবর্তী জায়গা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।

নলকূপে পানি না পাওয়ার বিষয় উল্লেখ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এর মধ্যে বাড়ী জগন্নাথপুরের গ্রামের সাগর কান্দি দাশ বলেন, আমাদের বাড়ী জগন্নাথপুর এলাকায় একদম পানি পাওয়া যাচ্ছে না। একাধিক ডিপ টিউবওয়েলের কারণে এ অবস্থা। পানির জন্য হাহাকার হচ্ছে।

স্থানীয় সংবাদকর্মী সুজন মিয়া বলেন, এলাকায় একাধিক ডিপ টিউবওয়েল থাকার কারণে চাপ টিউবওয়েলে (অগভীর নলকূপ) পানি উঠছে না। ব্যবহারের পানি ও বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্ভোগ বেড়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।

রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের হাজী এখলাছুর রহমান আখলই বলেন, আমাদের এলাকায় প্রায় ১০০ পরিবারের নলকূপে পানি আসে না। আমার দুটি নলকূপ আছে, একটি ১৬০ ফুট আর একটি ১৩০ ফুট গভীর। এখন দুটি নলকূপেই পানি আসে না। অনেক কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়।

উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শুষ্ক মৌসুম এলেই এ সমস্যা হয়। এ কারণে অগভীর নলকূপগুলো থেকে পানি পাওয়া যায় না। আসলে বছরের এ সময়টায় পানির গভীরতা কমে যায়, এ জন্য অগভীর অনেক নলকূপে পানির সংকট দেখা যায়। আমাদের আগের যতগুলো নলকূপ হয়েছে সব গুলো হ্যান্ডপাম্প যুক্ত গভীর নরকূপ এখন পানির স্থল নিচে নেমে যাওয়ার কারনে আগের মত পানি উঠতেছে না। যার জন্য সরকার সাবমাসিবর পাম্প দিচ্ছে অল্প পরিমানের যা দিয়ে ব্যাপক পরিমানের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আগের পাম্প গুলো কনভার্ট করার পরিকল্পনা নিচ্ছি।আশা করি আগামী দিনে এই সমস্যা সমাধান হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

Next

রাণীশংকৈলে বিজয় ও মুক্ত দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.