Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

ওসমানীনগরে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী,প্রাণবৈচিত্র্য সংরক্ষণে সচেতনতার মিলনমেলা

By আওয়াজ সিলেট
27/11/2025 1 Min Read
0

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খামার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫’। বুধবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সভায় বক্তারা খামার উন্নয়ন, নিরাপদ মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ, দুধ-ডিম-মাংস উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহ দেওয়া, রোগ প্রতিরোধ সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক খামার গড়ে তোলা—এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজিত এ প্রাণীসম্পদ মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রদর্শনীতে শাহীওয়াল, দেশি-ফ্রিজিয়ানসহ উন্নত জাতের গবাদিপশু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও দুগ্ধজাত পণ্য দর্শনার্থীদের নজর কাড়ে। অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে বাছাই করা হয় সেরা প্রদর্শক ও সেরা পশুর মালিকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাউছার, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেলসহ স্থানীয় খামারি, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা তাদের উন্নত জাতের পশু-পাখি ও পণ্য উপস্থাপন করেন, যা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরে মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

Next

রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.