1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ বড়লেখায় শ্রুতিনন্দন একাডেমির যন্ত্র সঙ্গীত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে স্কুল ড্রেস ছাড়াই কেন্দ্রে পরীক্ষার্থী : পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে তালামীয ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আঃজলিল,রিপোর্টারঃ-
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

বুধবার ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় তারা।
পরে কলকাতার সেন্ট্রাল হোমে থাকার পর  দুদেশের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে   তারা দেশে ফিরে এসেছে।

সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, ১১ জন  শিশুসহ ৩০ জন কিশোর কিশোরী দেশে ফিরে এসেছে ।এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সে দেশের পুলিশের হাতে। এদের বাড়ি খুলনা সহ বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব