Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধসিলেট

সীমান্তবর্তী অঞ্চলে চাঞ্চল্য—ডিবির অভিযানে ৯৫০ কার্তুজ উদ্ধার।

By আওয়াজ সিলেট
15/11/2025 1 Min Read
0

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট:-

সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম গোপন সূত্রে তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে অবৈধ কার্তুজ বহন করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে, একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। এ সময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালিয়ে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মোঃ মামুন মিয়া (২৩), মোঃ উবায়দুল (২১) উভয়েই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা।ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও দুইজন সহযোগী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ রোধে এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। ডিবি পুলিশের এমন তৎপরতা জননিরাপত্তা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এলাকাবাসী।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষেই, জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। -অধ্যাপক আব্দুল হান্নান

Next

কৃষকদের শ্রম ও ঘামের টাকায় দেশের অর্থনীতি গড়ে উঠে : তাহসিনা রুশদী লুনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.