Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

দেশ গড়তে প্রয়োজন মেধাবী, সাহসী ও স্বপ্নবাজ তরুণ-কুতুব আল ফরহাদ

By আওয়াজ সিলেট
15/11/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর দেশ ও সমাজ গড়ে তুলবে, দূর করবে হতাশা, সংকট ও ভয়। মানুষের মনে জাগাবে বিশ্বাস, দেশপ্রেম ও আত্মবিশ্বাস। বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের ভূমিকা অনন্য।

শনিবার দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলিম–এইচএসসি কৃতি সংবর্ধনা ও এডমিশন গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুতুব আল ফরহাদ আরও বলেন, দেশকে এগিয়ে নিতে প্রয়োজন একদল মেধাবী, সাহসী ও স্বপ্নবাজ তরুণ, যারা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করবে। তাদের মূলমন্ত্র হবে শিক্ষা, আর জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় থাকবে তাদের অবাধ বিচরণ।

উপজেলা সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে ও জুমান আহমদ জামিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আল ইসলাহ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা এম.এ রব,সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মোবারক,অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ,বাংলাদেশ সেনাবাহিনীর ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম সিদ্দিকী,লতিফিয়া ফুলতলী জামে মসজিদ বার্সেলোনার দায়িত্বশীল নজরুল ইসলাম,ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য হাফিজ মুহাম্মদ আজাদ আলী,তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান নোমান,সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম,সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার,ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব শাফিকুর রহমান শাফি,মাওলানা আখলাকুর রহমান।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

কৃষকদের শ্রম ও ঘামের টাকায় দেশের অর্থনীতি গড়ে উঠে : তাহসিনা রুশদী লুনা

Next

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.