1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চিকিৎসক ও জনবল সংকটে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র ভোগান্তিতে রোগীরা শার্শায় পুলিশের বিশেষ অভিযান পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ গ্রেফতার। বড়লেখায় এসএসসি পরীক্ষা ২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা নদীতে সেতু নির্মান করা হলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারও পরিবার। রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার আসামি আটক।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

আঃজলিল,স্টাফ রিপোর্টার:-

ভারতে পালানোর সময় বেনাপোলে বিস্ফোরক মামলার আসামি আটক ভারতে পালানোর চেষ্টা করার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দীপক কুমার বিশ্বাস (৫৫)-কে আটক করেছে পুলিশ।

ইং ১০ নভেম্বর সোমবার  সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক দীপক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীপক মাগুরা সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হয় চলতি বছরের ১০ অক্টোবর, নম্বর—১০/২০২৪।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, “গোপন সূত্রে খবর পাই, বিস্ফোরক মামলার আসামি দীপক বিশ্বাস ভারতে পালানোর চেষ্টা করবেন। এরপর থেকেই ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।”

তিনি আরও জানান, “সন্ধ্যার দিকে দীপক তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাসপোর্ট জমা দিয়ে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশন ডেস্কে আসেন। তখন কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি বিস্ফোরক মামলার আসামি।”

তিনি আরও বলেন, “আটক দীপককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা থেকে তাকে মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপক কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব