1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

ওসমানীনগরে মোটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের ধাক্কায় মো. আওলাদ আলী (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার বেগমপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ঢাকামুখী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে বেগমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পথচারী আওলাদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন এবং স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আওলাদ আলী মারা যান।
নিহত আওলাদ আলী উপজেলার ফকিরাবাদ বেগমপুর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব