Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

অবৈধ স্থাপনা থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন। সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম।

By আওয়াজ সিলেট
12/11/2025 2 Min Read
0

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম।মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,বিশ্বনাথে যত অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো উচ্ছেদ করা হবে।

ডিসি সারওয়ার আলম বলেন, “অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশেপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে।সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি না করার বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানিয়ে এবং দ্রুত অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরোও বলেন, ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এ সৌন্দর্য্য আমরাই উপভোগ করবো, তাই আমাদের প্রয়োজনেই সহযোগীতা করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগিদের সাথে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেটে পরিদর্শন করেন।
এসময়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একেবারেই কম, মাত্র দুইজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পর্যাপ্রপ্ত পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পুরণ করার চেষ্ঠা করা হবে। যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের সেবা পায়’।

এর আগে দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। বিকেল ৩ টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে, উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার (১১ই নভেম্বর) প্রথমবারের মতো পরিদর্শন করেন।

তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌরশহর ভিন্নরুপে দেখা যায়। নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে ৪ ঘন্টার এ সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তুলে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রাণীশংকৈলে ডিএমইআই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Next

ওসমানীনগরে মোটরসাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.