Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশসিলেট

ব্যক্তির চেয়ে দল, আর দলের চেয়ে দেশ বড়-তাহসিনা রুশদীর লুনা

By আওয়াজ সিলেট
05/11/2025 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেছেন, ব্যক্তির চেয়ে দল, আর দলের চেয়ে দেশ বড়। তাই ব্যক্তিগত রেষারেষি ও পাওয়া না পাওয়ার হিসাব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর নুতুন বাজারে সাদিপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন, দলের ভিতরে অনেকের বেদনা থাকতে পারে—কেউ পেয়েছেন, কেউ পাননি, কেউ পেয়েও আরও চেয়েছেন। কিন্তু একটি বড় দলে সবার সব চাওয়া পূরণ করা সম্ভব নয়। এখন আমাদের একটাই লক্ষ্য—বিএনপিকে বিজয়ী করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন করা।
তাহসিনা রুশদী লুনা বলেন, ইলিয়াস আলী গুম হওয়ার পর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি সিলেট-২ আসনের দায়িত্ব গ্রহণ করি। তখন থেকেই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। ইলিয়াস আলীর অনুপস্থিতিতে আমি সবসময় মনে করেছি, বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষ আমার কাছে একটি অমানত। হয়তো ইলিয়াস আলীর মতো দিতে পারিনি, তবে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইলিয়াস আলীর করে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ডের সংস্কারও করা হয়নি। বরং উন্নয়নের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি-গাড়ি কিনে আরাম আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বা আমাদের কারোরই বিদেশে বাড়ি-গাড়ি নেই। আমরা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ রাখিনি—আমরা আপনাদের সাথেই আছি, থাকব ইনশাআল্লাহ।
আগামী নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তাহসিনা রুশদী লুনা বলেন, এই নির্বাচনে আমাকে আপনারা ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে দেখবেন। ধানের শীষে ভোট দেবেন, মনে করবেন এই ভোট ইলিয়াস আলীর প্রতি ভালোবাসার প্রতীক। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার ফিরে পাবে।
ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী আব্দুর রবের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আঃ হাকিম ও শাহ এহিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক ও আলী আছগর ফয়েজ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলু, যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল মিয়া, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রকিব আলী, ওলামাদলের আহবায়ক মাওলানা হারুনুর রশীদ,ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ শফিক উদ্দিন,এলখাছুর রহমান সাগর,বর্তমান আহবায়ক কমিটির সদস্য শেখ আনকার উদ্দিন, কাজী মুজিবুর রহমান, রঞ্জু কুমার ধর,ছালিক মিয়া,আব্দুস শহিদ,লুৎফুর রহমান, আফজল মিয়া,হাফিজুর রহমান,হাজী মাহমদ আলী,আলী হোসেন,সৈয়দ আসাদ,মোঃ অপু, গয়াছ আহমদ, আফতাব উদ্দিন,হোসাইন রাজা,সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদল রুমেল আহমদ, উপজেলা যুবদল নেতা কয়েছ আহমদ এমদাদ আহমদ,কয়েছ আহমদ,ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাজু আহমদ।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্য

Next

যুক্তরাজ্যে নবগঠিত এনসিপির কমিটিতে স্থান পেলেন ফেঞ্চুগঞ্জ আ-লীগ নেতার ছেলে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.