Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

রাজনীতিসিলেট

বিশ্বনাথে জামায়াতের কেন্দ্রীয় কর্মসুচি পালিত।

By আওয়াজ সিলেট
30/10/2025 2 Min Read
0

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে।

মঙ্গলবার ২৮শে অক্টোবর বিকেল বিশ্বনাথ উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের ডাকবাংলো প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। এরপর সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

‘জুলাই সনদ এর আইনিভিত্তি, আদেশ জারি, গণভোট আয়োজন’সহ ৫ দফার গণদাবি ও ২০০৬ সালের ২৮ অক্টোবর লগী-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে শাহাদাৎ বরণকারী জামায়াত-শিবির নেতৃবৃন্দের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৃণমূল পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলাম।

বিক্ষোভ সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

তিনি বলেন, জুলাই সনদের আইনিভিত্তি ও আদেশ জারি না হলে এবং পিআর পদ্ধতি ছাড়া এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। ২৮ অক্টোবর’সহ বিচার বহির্ভৃত হত্যাকান্ডের বিচার শুরু করতে হবে সরকারকে। আর বর্তমান সরকার এই বিচার করতে ব্যর্থ হলে আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার পর বিচার করা হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এ্যসিস্টেন সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এএইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার এমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস ছোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এ্যসিস্টেন সেক্রেটারী আব্দুল মুকিত আখতার, বাবুল মিয়া, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, জাময়াত নেতা শামীম আহমদ, ডাক্তার কাওসার, আব্দুল মালিক ও তালেব আহমদ গোলাব, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শাহীন আহমদ রাজু।
বিক্ষোভ সভাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next

মধ্য রাতে রাবিতে বিক্ষোভ মিছিল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.