Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধরাজনীতি

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

By আওয়াজ সিলেট
28/10/2025 1 Min Read
0

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি::

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কালিবাড়ি এলাকায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে ঠাকুরগাঁও জেলা যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তা এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ। বক্তারা বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের পাশে রয়েছে। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ঠাকুরগাঁও শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডেমাজানীতেই নির্মাণ হচ্ছে আমরুল ইউনিয়ন ভূমি অফিস

Next

ঠাকুরগাঁওয়ে নাগরিক উন্নয়ন দাবিতে ছাত্র-জনতার বিশাল মানববন্ধন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.