1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আলমগীর নিহত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ফেঞ্চুগঞ্জ (সিলেট):

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (প্রায় ২৫), তিনি এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থী এবং পেশায় পুলিশ সদস্য ছিলেন।

আজ ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন আলমগীর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব