Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

খেলাধুলা

সমালোচনার মাঝেই সুখবর পেলেন মিরাজ

By আওয়াজ সিলেট
22/10/2025 2 Min Read
0

এশিয়া কাপ শেষে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে সমালোচনা মুখে পড়ে যায় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতলেও গতকাল দ্বিতীয় ম্যাচে লড়াই করেও সুপার ওভারে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক মিরাজ।

তবে সেই সমালোচনার মধ্যেই সুখবর পেলেন মেহেদি হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মিরাজের। দুই বিভাগে ভালো করা মিরাজ এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়ও। ওয়ানডেতে বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে তার অবস্থান ১৮ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৭৮।

ব্যাটসম্যান মিরাজ এগিয়েছেন দুই ধাপ। ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে। আর অলরাউন্ডারের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে তার। ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন চার নম্বরে।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ১০০-তে ঢুকেছেন রিশাদ। দিয়েছেন ক্যারিয়ার সেরা লাফ। ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৬৮তম। রেটিং পয়েন্ট ৪৩০। র‌্যাঙ্কিং ও রেটিং, দুটোই রিশাদের ক্যারিয়ার সেরা।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদেরও। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৭১ নম্বরে। নাসুমের রেটিং পয়েন্ট ৪২৮। এগিয়েছে স্পিনার তানভীর ইসলামও। দুই ধাপ এগিয়ে ৯৬ নম্বরে আছেন তানভীর, রেটিং পয়েন্ট ৩৮২। পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত আছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৫৬ নম্বরে। উইন্ডিজ সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ পিছিয়েছেন চার ধাপ।

ওয়ানডের ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। সাত ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৬২। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে হৃদয় সবার ওপরে। আগের মতোই ৪৩ নম্বরে আছে নাজমুল হোসেন শান্ত। তালিকায় পাঁচজনকে পেছনে ঠেলে দিয়েছেন সৌম্য সরকার। তিনি আছেন ৮৬ নম্বরে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

এনসিপি ও জামায়াতকে কী বললেন প্রধান উপদেষ্টা

Next

পরিণীতি চোপড়া করপোরেট দুনিয়ার আইকন থেকে রূপালী পর্দার রানি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.