Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

বিনোদন

মঞ্চে মাদক সেবনের অভিযোগ প্রিয়াংকার ভাসুরের বিরুদ্ধে

By আওয়াজ সিলেট
22/10/2025 1 Min Read
0

জোনাস ব্রাদার্স’-এর অংশ বলিউড দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। তিন ভাইয়ের ব্যান্ডে নিক ও জো ছাড়াও রয়েছেন কেভিন জোনাস। এ মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস।‘

জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন নিক জোনাসের ভাই জো জোনাস।

সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গিয়েছিল, জো জোনাসের পরনে নীল রঙের ডেনিম প্যান্ট ও কালো রঙের ভেস্ট। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে নাক মুছতে দেখা যায় তাকে। তার পর আয়নার দিকে তাকিয়ে নাকে কিছু একটা মুছে তিনি ফিরে আসেন মঞ্চে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেন, নাক দিয়ে কোকেন সেবন করছিলেন জো।

এ ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন জো জোনাস। ৩৬ বছর বয়সি আমেরিকান শিল্পী সংবাদমাধ্যমকে বলেন, আমি জীবনে কোনো দিন কোকেন স্পর্শ করিনি। মঞ্চে মাদকদ্রব্য ব্যবহার করলে তার আচরণ অন্য রকম হতো বলেও দাবি করেন জো।

এদিকে ব্যান্ডের অনুষ্ঠান দেখতে প্রায়ই উপস্থিত থাকেন প্রিয়াংকা চোপড়া। মঞ্চে স্বামী থাকলে, দর্শকাসন থেকে প্রায়ই করতালি দিয়ে উৎসাহ দেন অভিনেত্রী। প্রিয়াংকাকেও কাজে উৎসাহ দেন নিক জোনাস। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াংকার সঙ্গে সুখী দাম্পত্য নিয়ে মুখ খুলেছিলেন নিক। স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

সেই সময় নিক বলেছিলেন, আমি গত জন্মে বিশ্বাসী। অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। তিনি বলেন, এ চিন্তা আমাকে শান্তি দেয়। এই জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পরিণীতি চোপড়া করপোরেট দুনিয়ার আইকন থেকে রূপালী পর্দার রানি

Next

সেন্টমার্টিন নিয়ে ১২ নির্দেশনা জারি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.