1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

সুপারি চুরির অভিযোগে শিশুনির্যাতন: সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, দুই যুবক আটক

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে মাত্র ১০ বছরের এক শিশুকে বেঁধে নির্মমভাবে নির্যাতনের ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। ঘটনার পরপরই তৎপর হয় পুলিশ গতকাল বুধবার দুই যুবককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—বিশ্বনাথ থানার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) এবং ওসমানীনগর থানার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে সৈয়দ মান্দারুকা গ্রামের আব্দুল কাইয়ুম (৩৮), পিতা আব্দুস সোবান—তার বাড়ির সুপারি গাছ থেকে একই গ্রামের শিশু সাদিকুর রহমান (১০) সুপারি তুলছিল। বিষয়টি টের পেয়ে কাইয়ুমের পরিবারের সদস্যরা শিশুটিকে হাতে-নাতে ধরে ফেলে।

এরপর শুরু হয় ভয়াবহ নির্যাতন—রশি দিয়ে শিশুটির হাত-পা বেঁধে মারধর করা হয়, এমনকি মাথার কিছু অংশের চুল কেটে ফেলা হয়। পুরো ঘটনাটি কেউ একজন মোবাইল ফোনে ধারণ করে এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিশুর এমন নির্মম নির্যাতনের ঘটনায় অনেকে প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

ওসমানীনগর থানার পুলিশ ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে দুইজনকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন,শিশু নির্যাতনের ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব