Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ওসমানীনগরে লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা

By আওয়াজ সিলেট
13/10/2025 2 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি::
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের ওসমানীনগরে লিফলেট বিতরণ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে উপজেলার তাজপুর বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুল রউফ আব্দুল, শাহ মো. এহিয়া, সায়েস্তা মিয়া, সফিক মেম্বার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, এস.এম. মাসুদ, শাহিন মিয়া, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক মো. ইমাদ উদ্দিন লিলু, শামীম মুনিম, যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন বকুল, ওলামা দলের আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ, ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন ও অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।এই দাবি জনগণের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এ দেশের প্রতিটি প্রতিষ্ঠান স্বৈরাচারী শাসনের কারণে ধ্বংসের মুখে পড়েছে। দেশ ও জাতিকে রক্ষার একমাত্র পথ হচ্ছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন।

এসময় বক্তারা আগামী নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
তারা বলেন, “ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে গত ১৩ বছর ধরে তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ ও ওসমানীনগরে বিএনপির নেতাকর্মীদের আগলে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লুনাকেই আমরা সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে তীব্র সার সংকটে আলুচাষিরা।

Next

বেনাপোলে আমদানি ও রপ্তানী কারক অ্যাসোসিয়েশনের এর পূর্ণাঙ্গ কমিটি গঠন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.