1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চিকিৎসক ও জনবল সংকটে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র ভোগান্তিতে রোগীরা শার্শায় পুলিশের বিশেষ অভিযান পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ গ্রেফতার। বড়লেখায় এসএসসি পরীক্ষা ২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে পেট্রল পাচার: ২০০ লিটারসহ দুইজন আটক, জরিমানা নদীতে সেতু নির্মান করা হলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারও পরিবার। রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক

বিশ্বম্ভরপুরে তিনটি শ্রেষ্ঠ পূজা মণ্ডপকে উপজেলা প্রশাসনের পুরস্কার প্রদান

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রেষ্ঠ তিনটি পূজা মণ্ডপকে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ নিজ হাতে তিনটি শ্রেষ্ঠ পূজা মণ্ডপের সভাপতির নিকট পুরস্কার তুলে দেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কাইতকোনা–কাশীপুর–আমড়াগড়া সার্বজনীন পূজা মণ্ডপ, দ্বিতীয় স্থান লাভ করে রঙ্গিয়ারচর তিনগ্রাম সার্বজনীন পূজা মণ্ডপ এবং তৃতীয় স্থান অর্জন করে জনতা বাজার সার্বজনীন পূজা মণ্ডপ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিমার নান্দনিকতা, সজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনা বিবেচনায় এই তিনটি মণ্ডপকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ বলেন,

“শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় আমি সকল মণ্ডপ কমিটি ও ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ জানাই। বিজয়ার শুভেচ্ছা রইল সবার জন্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ধনপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রাকেশ হাজংসহ পুরস্কারপ্রাপ্ত মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ২৯টি পূজা মণ্ডপে এবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, যার মধ্যে সেরাদের বেছে নিয়ে এই পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব