Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

মানববন্ধন কর্মসূচি

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্বনাথে তিন সাংবাদিক সংগঠনের মানববন্ধন

By আওয়াজ সিলেট
05/10/2025 2 Min Read
0

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে
বিশ্বনাথে তিন সাংবাদিক সংগঠনের মানববন্ধন।

মোঃ জাহান মিয়া, আওয়াজ সিলেট  বিশ্বনাথ প্রতিনিধি :::

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রীজের উপর রবিবার (৫শে সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘঠিকায়
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালামের উপর ৫০ কোটি টাকার মানহানি ‘মিথ্যা ও হয়রানীমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে যৌথভাবে মানববন্ধন করেছেন ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে উপস্তিত সাংবাদিকবৃন্দ দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারী
দিয়েছেন। বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহবান জানান। এছাড়া দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রাণী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থেই কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিঁয়ারী দেন বক্তারা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টায় বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে গত ২৯ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা প্রতিনিধি আব্দুস সালাম’সহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র অ্যাডভোকেট শামীম আহমেদ। এর প্রতিবাদে গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ একটি রেস্টুরেন্টে তিন সাংবাদিক (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক

Next

বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.