1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

হাসিনার জন্মদিনে কেক কাটা: চরপাতা আ.লীগের বিরুদ্ধে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

তাকিনুল ইসলাম, প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ-

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে আওয়ামী লীগ নেতাদের কেক কাটা অনুষ্ঠানের প্রতিবাদে ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার রাত ১০টা ৩০ মিনিটে চরপাতার আমিন বাজার থেকে তালতলা বাজার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইউনিয়নের অন্তত একশতাধিক ছাত্র অংশগ্রহণ করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কর্মকাণ্ড জনগণের সাথে সাংঘর্ষিক। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ছাত্র সমাজের নেতৃবৃন্দ এ সময় বলেন, “আমরা শিক্ষার্থী, আমরা জনগণের প্রতিনিধি। জনগণের অনুভূতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল ইচ্ছেমতো কার্যক্রম চালালে আমরা তার প্রতিবাদ করবো।”

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব