1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জকিগঞ্জ বাজারের একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এবং এসি ল্যান্ড প্রণব বিশ্বাস।

সভায় বৃষ্টি উপেক্ষা করে জকিগঞ্জ থানা এলাকার ৮৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। এছাড়া ফায়ার সার্ভিস, বিজিবি, পল্লী বিদ্যুৎ ও আনসার বাহিনীর কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব জহিরুল ইসলাম মুন্না।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলকে সতর্ক অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সমস্যার উদ্ভব হলে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব