1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৭) সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে এদিন পরিষদ ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সেনাবাহানীর ক্যাপ্টন মো. ফায়েস, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.ফিরোজ, ওসি মুহা আরশেদুল হক, আনসার ভিডিপর কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, ছাত্র সমন্বয়ক মো.তারেক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমেন্দ্রনাথ মালাকার ও সদস্য সচিব হরিমোহন রায় প্রমুখ।

এছাড়াও উপজেলা পূজা উৎযাপন কমিটির বিভিন্ন মণ্ডপের সভাপতি- সম্পাদক, সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলায় এবার ৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় বক্তারা বলেন, পূজা সুষ্ঠুভাবে উৎযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজামণ্ডপে, মণ্ডপের কমিটিসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবং প্রতিটি পূজা মণ্ডপ সিসিটিভি’র আওতায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব