1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে ৭২ ঘণ্টার ব্যবধানে ৭০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৯ বিশ্বকাপে ট্রেন ও বাসের ভাড়া কমল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতার প্রয়োজন, -এমপি মাহফুজা হান্নান রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক রানীশংকৈলে একাত্তরের বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাস জীবনের ইতি টেনে জনসেবায় আতাউর রহমান: বাংলা বাজার ইউনিয়নে নতুন নেতৃত্বের সুর বড়লেখার প্রশাসনের অভিযান,অবৈধ জাল ও বাঁধ অপসারণ গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২ রাণীশংকৈলে ৩৩তম বৈশাখী মেলার উদ্বোধন, বসেছে প্রায় দুই শতাধিক স্টল

বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে দুর্ভোগ, এলাকাবাসীর দাবি – দ্রুত নিষ্কাশন ব্যবস্থা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে দুর্ভোগ, এলাকাবাসীর দাবি – দ্রুত নিষ্কাশন ব্যবস্থা।

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ছোট ছোট শিশুরা স্কুলে আসা-যাওয়ার সময় চরম দুর্ভোগে পড়ে।

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে বিদ্যালয় মাঠে পানি জমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘসময় ধরে পানি নামেনি, ফলে স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ভিজে মাঠ পার হয়ে শ্রেণিকক্ষে পৌঁছাতে হয়।

এ বিষয়ে চিনাকান্দি গ্রামের এক অভিভাবক বলেন, “বৃষ্টির দিনগুলোতে আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাই। মাঠে পানি জমে থাকে, বাচ্চারা পড়ে যাওয়ার ভয় থাকে।”

এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে, বিদ্যালয়ের মাঠের পানি দ্রুত নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেরিনা দেবনাথের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বিদ্যালয় মাঠে একটি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হয়।

জনস্বার্থে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবক ও এলাকাবাসীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব