Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালত

জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে প্রায় ১৩লক্ষ ৩০হাজার টাকার ভারতীয় চকলেট, মদ ও গাড়ি জব্দ – গ্রেপ্তার ৮

By আওয়াজ সিলেট
16/09/2025 2 Min Read
0

জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে প্রায় ১৩লক্ষ ৩০হাজার টাকার ভারতীয় চকলেট, মদ ও গাড়ি জব্দ – গ্রেপ্তার ৮

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, বিদেশি মদসহ দুটি গাড়ি জব্দ এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩লক্ষ ৩০হাজার টাকা।

প্রথম অভিযান:
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় ফোর্সসহ ০২নং হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি অনটেস্ট সিএনজি থেকে ৫,০৮২ পিস ভারতীয় Nestle KitKat চকলেট (মূল্য প্রায় ১,৫২,৪৬০ টাকা) ও একটি সিএনজি (মূল্য ৩,০০,০০০ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১। মোঃ ইসমাইল আলী (৩০), পিতা-মৃত রহিম উদ্দিন, সাং-ভিতরগুল, থানা-গোয়াইনঘাট, সিলেট।
২। নোমান মিয়া (৪১), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-দমদমা হাওড়, থানা-গোয়াইনঘাট, সিলেট।
৩। মোঃ তিতাস রহমান (২০), পিতা-মনির উদ্দিন, সাং-ভিতরগুল, থানা-গোয়াইনঘাট, সিলেট (সিএনজি ড্রাইভার)।
৪। মোঃ জামাল মিয়া (৩৫), পিতা-মৃত ইদ্রিছ আলী, সাং-বগাইয়াহাওড় ছড়ারপাড়, থানা-গোয়াইনঘাট, সিলেট।

এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-১১, তারিখ-১৫/০৯/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫B(1)(b)/২৫D ধারায় রুজু করা হয়েছে।

দ্বিতীয় অভিযান:
একই দিন বিকাল ৪টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ দল বড়ফৌদ এলাকায় আরেকটি চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি সাদা হাইয়েস গাড়ি থেকে ২২,৫৩০ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট (২৭ প্যাকেট, মূল্য প্রায় ১১,৭৭,৩২০ টাকা), ৭ বোতল বিদেশি মদ এবং গাড়িটি (মূল্য ২৫,০০,০০০ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১। মোঃ ইমরান আহমদ (২৫), পিতা-মোঃ মাসুক মিয়া, সাং-ধরমন্ডল, থানা-নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
২। মারুফ আহমদ (২৩), পিতা-মোস্তাব আলী মুন, সাং-ছোট মাধবদী, থানা-মাধবদী, নরসিংদী।
৩। ফাহিম হোসেন তানভীর (২১), পিতা-ইউসুফ আলী, সাং-বালুসাইর, থানা-মাধবদী, নরসিংদী।
৪। মোঃ নাদিম হাসান (২৭), পিতা-মোঃ রুমান মিয়া, সাং-কান্দাপাড়া, থানা-মাধবদী, নরসিংদী।

এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-১২, তারিখ-১৫/০৯/২০২৫, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫B(1)(b)/২৫B(2)/২৫D ধারায় রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

Next

বিশ্বম্ভরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.