1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

তিতাস গ্যাসের প্রকৌশলী আনিসুর রহমান মিলনের ইন্তেকাল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার :

তিতাস গ্যাস গাজীপুর অফিসের আঞ্চলিক প্ল্যানিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌ আনিসুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি মিরপুরের কাজীপাড়া এলাকায় দুই সন্তান সহ স্বস্ত্রীক বসবাস করতেন তিনি।সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার চয়ড়া গ্রামের কৃতি সন্তান আনিসুর রহমান স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ইডেন মাল্টি কেয়ার নামেএকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ তে ভর্তি ছিলেন। শনিবার সকাল ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তি জীবনে এক ছেলে এক মেয়ে সহ দুই সন্তানের জনক। মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আনিসুর রহমান।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক প্ল্যানিং বিভাগের ব্যবস্থাপক প্রকৌ: আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। গাজীপুর তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং তিতাস গ্যাসের অর্থ ডিভিশন এর সাবেক মহাব্যবস্থাপক অর্পনা ইসলাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক পৃথক শোক বার্তায় তারা বলেন প্রকৌশলী আনিসুর রহমান ছিলেন একজন সাদা মনের মানুষ, সদা হাস্যজ্জল, সৎ ও নিষ্ঠাবান।

তার মৃত্যুতে তিতাস গ্যাস পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিতাস গ্যাসের প্রয়াত প্রকৌশলী আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শনিবার দুপুরে প্রকৌশলী আনিসুর রহমানের মরদেহ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দাফন দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। জানা যায় শনিবার বাদ মাগরিব তার নিজ গ্রামে জানাযার নামাজ শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব