1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

শাজাহানপুরে সাংবাদিক সবুজের জামাই রাজুর ইন্তেকাল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার :

বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উত্তরাঞ্চলের বহুল প্রচারিত “দৈনিক করতোয়া” পএিকার বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাজেদুর রহমান সবুজের একমাত্র মেয়ে জামাই রাকিবুল কবির রাজু (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(১২ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে ঢাকা থেকে শ্বশুরবাড়ি বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ বেজোড়ায় আসেন রাজু। খাওয়া-দাওয়া শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে স্ত্রী-সন্তানদের সঙ্গে শয়নকক্ষে অবস্থানকালে হঠাৎ বমি শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই অবুঝ শিশু সন্তান, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

শুক্রবার সকাল ৭টায় তার মরদেহ শ্বশুরবাড়ি প্রজন্ম নিবাস দক্ষিণ বেজোড়ায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সকাল ৯টায় স্থানীয় বেজোড়া দক্ষিণ পাড়া মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার পৈত্রিক নিবাস জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খন্দকারটোলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অপরদিকে রাজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব